দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকায় গত ২৭ মে ৬ জন নবজাতক শিশুর দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী উদ্ধর্তন কর্মকর্তাসহ হাসপাতাল পরিদর্শন করেন।
মন্ত্রীর হাসপাতাল ত্যাগের পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে কর্তৃপক্ষ সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ নিবৃত্ত করার চেষ্টা করেন। হাসপাতালের কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথার একপর্যায়ে জনৈক সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের ঝাড়ুদার সম্বোধন করলে কর্মীরা অপমাণিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ করেন। এসময় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতালের কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
উক্ত অনাকাংখিত ঘটনায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ ঐদিনই দুঃখ প্রকাশ করে গনমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং তদন্ত করে ২ জন কর্মীকে দোষী সাব্যস্ত করে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। কর্মীদের সামাজিক মর্যাদার স্বার্থে অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের পরিচয় গোপন রাখা হয়েছে।
উল্লেখ্য, আদ্-দ্বীন সব সময়ই গণমাধ্যম কর্মীদের সঙ্গে সহযোগিতা করে থাকেন। অনাকাংখিত ঘটনায় দুঃখ প্রকাশ এবং পরবর্তীতে দায়ী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তারই বহিঃপ্রকাশ।
কে